• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে আ. লীগ নেতা এসি মিজানের মাতার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

Lovelu / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (এসি মিজান) এর মাতা জাহানারা বেগম (৯৫) মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

 একই দিন বাদ আসর জহিরাবাদ ইউনিয়ন পরিষদের সামনের মাঠে মরহুমার জানাজার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

 

মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুমের জানাজার নামাজ পড়ান মাওলানা আব্দুস সামাদ বরকতি।

 

নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমার পুত্র এসি মিজান বলেন, আপনারা সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। নামাজে জানাজায় অংশগ্রহণ করায় সকলের নিকট কৃতজ্ঞা জ্ঞাপন করেন করেন তিনি ।

 

নামাজে জানাজায় মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্ল্যাহ সরকার, আ’লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, আ’লীগ নেতা আলহাজ্ব গাজী  মুক্তার হোসেন , অ্যাড. মনোয়ার হোসেন, জহিরাবাদ ইউপির চেয়ারম্যান গাজী সেলিম রেজা, ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপির চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, এখলাছপুর ইউপির চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী,  আ’লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী’সহ হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category