• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Lovelu / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বুধবার (২১ ফেব্রুয়ারি) পালিত হয়েছে । মাতৃভাষা আন্দোলনের ৭২ বছর পূর্ণ হবে হয়েছে । যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

 

উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

 রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হয়। উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,মতলব উত্তর থানা, উপজেলা স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা,আশপাশের স্কুল-কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রী ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধাঞ্জলি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি বের করা হয়

মর্যাদায় মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নিবার্হী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

 

সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শ্যামল চন্দ্র দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা প্রকৌশলী মনির হোসেন খান, আইসিটি প্রোগ্রামার শাহজাহান মিয়া, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাজান প্রধান প্রমুখ।

 

বক্তারা বলেন, মাতৃভাষা সৃষ্টিকর্তার দান। তাই কোনো ভাষাকে অবজ্ঞা করা যাবে না। মাতৃভাষাকে ভালোবাসতে হবে, মর্যাদা দিতে হবে এবং সকল ক্ষেত্রে মাতৃভাষা চর্চায় এগিয়ে আসতে হবে। মাতৃভাষা চর্চা বা ব্যবহারে ধর্মের সঙ্গে কোনো সাংঘর্ষিকতা নেই। আসলে মাতৃভাষাকে আমাদের মননে স্থান দিতে হবে।

 

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category