• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলব উত্তরের সেনা সদস্য তুষার সড়ক দূর্ঘটনায় নিহত

Lovelu / ৩২৮ Time View
Update : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ভুইয়া পেট্টোল পাম্প সংলগ্ন সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন সেনা সদস্য মো. মেহেদী হাসান তুষার এবং মারাত্মক আহত হন তুষাষের বোন জামাই রিয়াজ উদ্দিন। ২১শে ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা থেকে মতলব উত্তর উপজেলার মিলারচর নিজ বাড়িতে আসার সময় দূর্ঘটনাস্থলে একই পাশ থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হন মোটর সাইকেলে ২৫ বছর বয়সী তুষার ও তার বোন জামাই রিয়াজ উদ্দিন ছিলেন।

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নাধীন মিলারচর গ্রামের সাবেক সেনা কর্মকর্তা শামসুল হক এর একমাত্র ছেলে মেহেদী হাসার তুষারের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সদ্য বিবাহিত সেনা সদস্য তুষার এর মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি মতলবের মিলারচরে আনা হয়।
বুধবার বাদ আছর কলাকান্দা ইউনিয়নের মিলারচর নীলনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে তুষার এর জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category