• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযানে ৬ জেলে আটক

Lovelu / ১৬৩ Time View
Update : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

শহিদুল ইসলাম খোকন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৬ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। ১৮ অক্টোবর(বুধবার) মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। মেঘনা নদীর এখলাছপুর এলাকা থেকে ৪ জন ও দুপুরের বাহাদুরপুর এলাকা থেকে ২ জন আটক হয়।

আটককৃতরা হলো – ছেংগারচর পৌরসভার শিকিরচর গ্রামের হাসমত আলীর ছেলে আবুল হোসেন (২২), আকবর মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২৮), চাঁন মিয়া সওদাগরের ছেলে মোঃ আবু তাহের সওদাগর (৩৫), মৃত হাশিম বেপারীর ছেলে আনোয়ার হোসেন(৫৫), শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নওয়াপাড়া বালিকান্দি গ্রামের বাদশা সওদাগরের ছেলে মোঃ সুজন সরদার(২০) ও তার ভাই মোঃ শামসুর সরদার(৩৭)।

মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। সেই সেই অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর এখলাছপুর এলাকা থেকে ও বাহাদুরপুর এলাকা থেকে দুটি অভিযানে ৬ জেলেকে আটক করি। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category