• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

Lovelu / ২৬৭ Time View
Update : বুধবার, ৮ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল সংলগ্ন মেঘনা নদীতে ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায়  ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার(৮ মার্চ)  মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক আল এমরান খান।

অভিযান পরিচালনা করে ৩ টি ড্রেজার ও ১টি বালুবাহী বাল্কহেডকে আাটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা মাধ্যমে দুই লাখ টাকা জরিমান করে ।ভ্রাম্যমান আদালত পরিচালনা  করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক আল এমরান খান। এ সময় মোহনপুর নৌ-পুলিশ স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান বলেন, অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরকারের আইন ও নিয়ম অমান্য করলে ব্যবস্হা নেওয়া হবে। সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category