• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরের ফরাজীকান্দি দরবার শরীফে ৩ দিনের মাহফিল সম্পন্ন

Lovelu / ২২২ Time View
Update : শুক্রবার, ২৪ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তরের ফরাজীকান্দি দরবার শরীফে আল্লামা শায়খ ড. মানযূর আহমাদ আল আহ মাদী উয়েসী রিফায়ীর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্য ৩ দিনের মাহফিল সম্পন্ন হয়েছে।

২৪ মে শুক্রবার বাদ জুম্মা আখেরী মুনাজাতের মধ্যদিয়ে ফরাজীকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমা তুজ জাহরা এর সামনের মাঠে  ৩ দিনের মাহফিল সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আখেরী মুনাজাত পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবার পীর আল্লামা শায়খ মাসউদ আহমাদ বোরহানী।

মাহফিলের শেষদিনে শুক্রবার বেলা ১১টায় প্রধান আলোচক হিসাবে বয়ান পেশ করেন পীর মুফতি মুহাম্মাদ গিয়াস উদ্দিন আত-ত্বাহেরী। ফরাজীকান্দি দরবারের মসজিদে ফাতেমা তু যোহরায়র খতিব হযরত মাওলানা জাকারিয়ার শিকদারের পরিচালনায় বিশেষ বক্তার বয়ান পেশ করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

নেদায়ে ইসলাম সেবা সংস্থার আয়োজনে ৩ দিনের এই মাহফিলের দ্বিতীয় দিনে বয়ান পেশ করেন হাফেজ মাওলানা মুহাম্মাদ বোরহান উদ্দিন সালেহী।
প্রথম দিনে বয়ান পেশ করেন আল্লামা শায়খ ড. সাইফুল আজম বাবর আল আজহারী ও আল্লামা শায়খ মুহাম্মাদ ড. সাইফুল ইসলাম আল আজহারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category