• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ক্ষতির পরিমাণ সোয়া ১ কোটি টাকা 

মতলব উত্তরের আমিরাবাদ বাজারে অগ্নিকান্ডে ৬ টি দোকান পুড়ে ভস্মীভূত 

Lovelu / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

গোলাম নবী খোকন: 

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৃহস্পতিবার  (২ নভেম্বর)  সেপ্টেম্বর)ভোর রাত সাড়ে তিনটার দিকে  আমিরাবাদ বাজারে (ভেদুরীয়া বাজার)  ভয়াবহ অগ্নিকান্ডে  ৬টি দোকান  পুড়ে ভষ্মিভূত হয়েছে। খবর পেয়ে মতলব উত্তর  ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায়  আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১ কোটি ২৫ লক্ষ  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয়রা।

  ক্ষতিগ্রস্ত  হয়েছে, বাজারের রমজান আলী কার্পেট /ইলেকট্রনিক্স দোকানের প্রোঃ  মোঃ শুকুর আলী ( ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা), লাকড়ির দোকান মালিক মোঃ ছিডু বকাউল, (ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ হাজার টাকা), আজমিরী বেকারী প্রোপাইটর আবু সুফিয়ান( ক্ষতির পরিমাণ আনুমানিক ষাট লক্ষ টাকা),  আলামিন ষ্টোর প্রোঃ মোঃ সাইদুল ইসলাম(ক্ষতির পরিমাণ নগদ ১ লক্ষ টাকাসহ ১১ লক্ষ টাকা), নুরুল ইসলাম ( ক্ষতির পরিমাণ নগদ ৩ লক্ষ টাকাসহ ৪৮ লক্ষ টাকা), চায়ের দোকান মোঃ শরীফ (ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা)।

 

মতলব উত্তর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাকির হোসেন জানান,  আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, তবে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বাজারের বাকী দোকান ব্যবসায়ীরা ও আসে পাশে অনেক বাড়ি ঘর আগুনের থাবা থেকে রক্ষা পেয়েছে।

 

 অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  এলাকা পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ ( ওসি) মহিউদ্দিন,স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার  মোঃ রেজাউল করিম, স্থানীয় ইউপি সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category