• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে ৮টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নির্দেশ

Lovelu / ৩৩৪ Time View
Update : রবিবার, ২৯ মে, ২০২২

 

আল-আমিন ভূইয়াঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২৮টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সকল কিছু যাচাই বাছাই করে ৮টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে আজ ২৯ মে এর মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন। তাঁর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, নারায়নপুর এলাকার ২টি হাসপাতাল গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল (প্রাঃ) এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ম্যাক্স ভিআইপি হাসপাতাল (প্রাঃ) এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও নায়েরগাঁও এলাকার ২টি হাসপাতাল নুসরাত হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, নায়েরগাঁও পৃথীবি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নারায়ণপুর এলাকার ডিজিটাল ল্যাব এন্ড ইমাজিং সেন্টার, পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, গীতা ইউনিক প্যাথলজি ও নায়েরগাঁও এলাকার ইনসাফ কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বলেন, ৮টি প্রতিষ্ঠানকে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তাদেও বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মতলবের এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ও নারায়নপুর আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন রয়েছে। বাকী ১৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category