নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব পৌর শহরের মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট সংলগ্ন এলাকার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে চারটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও দুই দালালকে আটক করা হয়েছে। আজ ১১ সেপ্টেম্বর বেলা ১২টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার এ জরিমানা করেন।
সরজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে রোগীদের হয়রানি ও ব্যবস্থাপত্র টানটানি করে ডায়াগনস্টি নিয়ে যাওয়ার কারণে দুই দালালকে আটক করা হয়। পরে উভয়কে ১০ হাজার টাকা করে ২০হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৪ দিনের জেল দেয়া হয়।
এছাড়াও চারটি ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বজ্র অপসারনে বক্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, টেকনিশিয়ান না থাকার কারণে জরিমানা করা হয়েছে। নাভানা ডায়াগনস্টিক সেন্টারকে ৩০হাজার টাকা, হযরত শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, ইবনে সীনা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, নোভা ডায়াগনস্টিককে সেন্টারকে ৫হাজার টাকাসহ মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাভানা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের রেডিওলজিস্ট না থাকায় এক্সরে কক্ষটি সীলগালা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোঃ মুহিবুল্লাহ সৌরভ জানান, মতলবের ডায়াগনস্টিক সেন্টারের মোবাইল কোট পরিচালনা ও পর্যবেক্ষন অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার বলেন, ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বজ্র রাখার পাত্র না থাকার কারণে জরিমানা করা হয়েছে।