• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১৯ জেলে কে আটক করে জেল জরিমান

Lovelu / ২২৩ Time View
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১৯ জেলে কে আটক করা হয়েছে। আটককৃত জেলেদের বিভিন্ন মেয়াদে জেল জরিমান করা হয়েছে।রোববার(১৬ এপ্রিল)সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান।মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম ও নৌ পুলিশ অভিযান পরিচালনা অংশ নেন।

জানা যায়,মতলব উত্তর উপজেলার জাটকা সংরক্ষণের রোববার সকাল ৯ টা থেকে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধভাবে মাছ ধরার সময় ১৯ জন জেলেকে আটক করা হয়। আটককৃতদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এ, দন্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৬,১৮৮ মতে ১৭ জনকে ১ বছর থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয় এবং ২ জনকে ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল এমরান খান বলেন, জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় দুটোই নিষিদ্ধ। যারা এর সাথে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা আজ অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করেছি। আমাদের এ অভিযান সবসময় অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, জাটকা ইলিশ রক্ষায় গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা পদ্মা নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই ২ মাস জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category