• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন
Headline
কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী ধর্মসাগর পাড়ে সুপ্রভাত মঞ্চের সুরেলা সকাল সংগীত, মুখরিত সংস্কৃতিপ্রেমীরা মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম

মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার-বাল্কহেড’সহ গ্রেপ্তার ৩৪

Lovelu / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উপজেলার মেঘনা নদীর ষাটনল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় বিশেষ অভিযান চালিয়ে ৭ ড্রেজার, ৬ বাল্কহেড জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ) দুপুরে মতলব উত্তরের ষাটনল এলাকায় অভিযান পরিচালনা করেন বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি ও চাঁদপুর কোস্ট গার্ড।

বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, উপজেলার মেঘনা নদীর ষাটনল এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে একটি গ্রুপ বালু উত্তোলন করছে। এ খবর পেয়ে চাঁদপুর কোস্ট গার্ড ও নৌ- পুলিশ যৌথ বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৭টি ড্রেজার, ৬টি বাল্কহেড ৩৪ ব্যক্তিকে গ্রেপ্তার করি। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ড্রেজার ও বাল্কহেড মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category