• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

২৫ হাজার টাকা জরিমানা

মতলবে মা-ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযানে ২ টি নৌকা ও সাড়ে তিন লাখ কারেন্ট জাল জব্দ

Lovelu / ২৪৫ Time View
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

গোলাম নবী খোকনঃ

মা-ইলিশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ২ টি নৌকা ও সাড়ে তিন লাখ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ৫ জেলেকে আটক করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার(১১অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

আটক নিষিদ্ধ জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইলিশ শিকারের সময় ৫ জন জেলেকে আটক করে তাদের প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, উপজেলা সহকরী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেন, মা-ইলিশ ধরার বন্ধের প্রথম প্রহর থেকেই প্রশাসনের অভিযান পরিচালিত হচ্ছে। জাতীয় স্বার্থে মা ইলিশ রক্ষা করতে হবে। মা-ইলিশ রক্ষার বিষয়ে কোনো ধরনের বিবেচনা বা ছাড় দেখানোর সুযোগ নেই। এক্ষেত্রে কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেওয়া হবে। কাউকে এ বিষয়ে ছাড় দেয়ার অবকাশ নেই। এ ব্যাপার সকলের সহযোগিতা করতে হবে। অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category