• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলবে মা-ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল আটক

Lovelu / ২২৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

 

মাহবুব আলম লাভলুঃ

মা-ইলিশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান কারেন্ট জাল আটক করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও মোহনপুর নৌ-পুলিশের সহযোগিতায় মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকাল নদীতে জেলেদের ফেলা বিপুল পরিমান  নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম,মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, উপজেলা সহকরী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, ইউএনও’র সিএ আমিনুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেন, মা-ইলিশ ধরার বন্ধে প্রশাসনের অভিযান পরিচালিত হচ্ছে। জাতীয় স্বার্থে মা ইলিশ রক্ষা করতে হবে। কাউকে এ বিষয়ে ছাড় দেয়ার অবকাশ নেই। এ ব্যাপার সকলের সহযোগিতা করতে হবে। সরকার ঘোষিত সময়ে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category