• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

মতলবে মায়া চৌধুরী আগমন উপলক্ষে হাসান মোর্শেদ আহার চৌধুরীর নেতৃত্বে শোডাউন

Lovelu / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

শহিদুল ইসলাম খোকন :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাধীনতা পদক প্রাপ্ত, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে। মনোনয়ন পাওয়া পর মঙ্গলবার ২৮ নভেম্বর মতলবে আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও বিশাল শোডাউন করা হয়েছে। দুপুরের উপজেলার মোহনপুর থেকে উপজেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য হাসান মোর্শেদ চৌধুরী আহারে নেতৃত্বে বিশাল শোডাউন করা হয়েছে। হাজার হাজর নেতাকর্মী ও কয়েক শতাদিক মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রো ও ট্রাক নিয়ে বাংলা বাজার এলাকায় নেতাকে স্বাগত জানাতে হাজির হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বোরহান চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা আমির হোসেন কালু, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোশেন মোল্লা, আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ মানুষের শাহিন চৌধুরীর, সদস্য পাবেল বেপারী, পৌর মৎস্যজীবী লীগের ছেংগারচর পৌরসভার সভাপতি হোসেন জনি সরকার, সহ সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ।

এসময় হাসান মোর্শেদ চৌধুরী আহার বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম সারা বাংলাদেশের গর্ব। তিনি একজন জাতীয় নেতা। তার মতো এমন নেতা পাওয়া আমাদের জন্য ভাগ্যর বিষয়। তিনি কর্মী বান্ধব এবং মানবতার নেতা। তিনি মতলবে যে উন্নয়ন করেছে তা আর কেউ করতে পাড়েনি। সেজন্যই তিনি উন্নয়নের রুপকার।

তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারি আমরা সারাদিন নৌকায় ভোট দিয়ে, নৌকার বিজয় নিশ্চিত করবো। মায়া ভাইকে নির্বাচিত করে এমপি বানাবো এবং শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী বানাবো। আমরা আশা করি মায়া ভাই আবারও মন্ত্রী হয়ে আমাদের উন্নয়ন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category