নিজস্ব প্রতিবেদক :
বৃটিশ-বাংলা ওয়েল ফেয়ার ট্রাস্ট এর এ্যাম্বাসেডর প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন, বিএনপি দেশের মানুষের জন্য অপরিহার্য দল। জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে বলে আমরা বিশ্বাস করি।
বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দল নয়। তাই শোডাউন করে জনগণের ভোগান্তি সৃষ্টি করা যাবে না।
কারো কারণে দলের সুনাম নষ্ট হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। কেউ সংগঠনবিরোধী কাজে জড়াবেন না।
‘আর্ত মানবতার সেবায় অঙ্গীকারাবদ্ধ’ এ শ্লোগান নিয়ে রবিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালির বাজারে বৃটিশ বাংলা ওয়েল ফেয়ার ট্রাস্ট এর আয়োজনে গরীব ও অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাবেক ছাত্র নেতা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি আসাদুজ্জামান শাহেদ, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাড. মফিজুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক ছাত্র নেতা জাকির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোত করেন মুফতী জাহিদ হোসেন।
অনুষ্ঠান শেষে তিন শতাধিক গরীব অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।