• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
দোকানে রাখা খালি কলসির ভেতর বড় গোখরা, আতঙ্ক পাগলা মার্কেটে মতলবে খাল খননের ২০ লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে  প্রশংসায় ভাসছেন ইউএনও মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ড. মো. জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে ভারী বৃষ্টিতে সবজির জমি তলিয়ে সবজি নষ্ট প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবেঃ ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী 

মতলবে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Lovelu / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়নপুর ইউনিয়নের পয়ালী গ্রামের বীরমুক্তিযোদ্ধা মেঃ আব্দুল হাই তালুকদার (৬৮) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ০৬ মার্চ বুধবার বেলা ২টায় পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশের একটি চৌকস দল এ রাষ্ট্রীয় মর্যাদা দেন।

জানা যায়, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার ঢাকার নিজ বাড়ীতে স্টোক জনিত কারণে গত ৫ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় মৃত্যুৎ বরণ করেন (ইন্নালিল্লাহে…………. রাজেউন)। মৃতুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, মতলব মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, সহকারী কমন্ডার মোস্তাফা কামাল, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর মিয়া প্রমুখ।

পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েরছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category