• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলবে বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক, মিষ্টির দোকান ও বেকারীকে জরিমানা

Lovelu / ৩৫২ Time View
Update : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, মিষ্টির দোকান ও বেকারীকে আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে দু’টি অভিযানে নানা অনিয়মের অভিযোগে ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন এ জরিমানা প্রদান করেন।

জানা যায়, মতলব সদরে অবস্থিত হাসপাতালে ও ডায়াগনস্টিক সেন্টার অভিযানে ওই প্রতিষ্ঠানগুলোর প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন করা হয় এবং মতলব কলেজ রোড এলাকায় মিষ্টির দোকান ও বেকারী পরিদর্শন করেন।

এ সময় ল্যাব টেকনিশিয়ান ও রেডিওলজিস্ট ব্যতিত সেবা প্রদান, অপরিচ্ছন্ন ল্যাব, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাব পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া নাভানা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, দি ইবনেসিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা এবং মতলব সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এ সময় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোঃ বোরহান উদ্দিন, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমসহ পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন ।
এদিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন মূল্য তালিকা, পন্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উর্ত্তীনের তারিখ ও অপরিচ্ছন্ন নোংরা পরিবেশের জন্য ভাই ভাই নন্দ কেবিনকে ৮ হাজার টাকা, মতলব দধি খির হাউজকে ৫ হাজার টাকা, সততা বেকারিকে ৩০ হাজার টাকা ও রুপা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, জনগণের কল্যাণে ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category