• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

উপজেলা পরিষদ নির্বাচন

মতলবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন দুই প্রার্থী 

Lovelu / ৩০৭ Time View
Update : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন  মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে  মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী  ও মতলব দক্ষিণ পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান শওকত আলী দেওয়ান। মঙ্গলবার(২৩এপ্রিল)  একক প্রার্থী হিসেবে তাদের বিজয় ঘোষনা করে গণ বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা। 

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গত ১৫ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন দাখিল করে। চেয়ারম্যান পদে প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস,গাজী মুক্তার হোসেন ও মোঃ মানিক দর্জি। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন রিয়াজুল হাসান,আসাদুজ্জামান ও সামিন হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী  লাভলী চৌধুরী।বাছাইয়ে তাদের সবার প্রার্থিতা বৈধ হয়। সোমবার (২২ এপ্রিল) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভাইস চেয়ারম্যান পদে সামিন হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন। মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরীর কোন প্রতিদ্বন্দ্বী  না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হবেন।

 

মতলব দক্ষিণ  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করে।চেয়ারম্যান পদে প্রার্থী হলেন,বিএইচএম কবির আহমেদ,অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, সৈয়দ মনজুর হোসেন ও আব্দুর রশিদ পাটোয়ারী।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন শওকত আলী দেওয়ান, শাহ আলম খান ও মোঃ আসলাম মিয়াজী।মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী, নাজমা আক্তার আসমা, শাহিনুর বেগম

ও ফাতেমা বেগম। বাছাইয়ে তাদের সবার প্রার্থিতা বৈধ হয়।প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।

চেয়ারম্যান পদে আব্দুর রশিদ পাটোয়ারী,ভাইস চেয়ারম্যান পদে শাহ আলম খান ও মোঃ আসলাম মিয়াজী, মহিলা চেয়ারম্যান পদে ফাতেমা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।ভাইস চেয়ারম্যান শওকত আলী দেওয়ানের কোন প্রতিদ্বন্দ্বী  না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হবেন।

 

২৩ এপ্রিল প্রার্থীদের মাঝে  প্রতীক বরাদ্দ হবে।উপজেলায় ভোট গ্রহণ হবে ৮ মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category