• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে: ড. মো. জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে ভারী বৃষ্টিতে সবজির জমি তলিয়ে সবজি নষ্ট প্রসূতি মা ও অনাগত যমজ সন্তানের জীবন বাঁচানোর আকুতির সুযোগে অর্থ আত্মসাৎ শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবেঃ ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  ত্রিশালে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু কুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে সুজনের মানববন্ধন এই শিরোপা শুধু একটি ট্রফি নয়, এটি কুমিল্লার মানুষের স্বপ্নঃ কৃষি মন্ত্রী  অস্ত্রোপচারের অপেক্ষায় অসহায় তাজিবুরের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি

মতলবে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ২ টি প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা 

Lovelu / ২৪২ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

 

বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর কুমিল্লা অফিস কর্তৃক  চাঁদপুরের  মতলব দক্ষিণ  উপজেলার নারায়ণপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।সোমবার(২৯ এপ্রিল)  উপজেলা প্রশাসন, মতলব দক্ষিণ ,চাঁদপুর ও বিএসটিআই  জেলা অফিস, কুমিল্লা এর উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে দুটি মামলায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

মতলব দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের  কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রলজি) ।

 

মোবাইল কোর্ট অভিযানে বিএসটিআই এর মান সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স শ্রীকৃষ্ণ কনফেকশনারী ও সুইটমিট, কে বিএসটিআই আইন -২০১৮ এ  ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

একই অভিযানে  মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক  পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স তৃষ্ণা কনফেকশনারী এন্ড সুইট, নারায়ণপুর বাজার, মতলব দক্ষিণ, চাঁদপুর কে ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮ এ  ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা জানান,জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category