• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলবে জেলেদের ৬টি নৌকা নিলামে বিক্রি

Lovelu / ১৫০ Time View
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তরে ২২ দিন পদ্মা ও মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের অভিযানে জব্দকৃত ৬ টি নৌকা উন্মুক্ত নিলামে বিক্রয় করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর)  মোহনপুর লঞ্চ ঘাটের উত্তর পাশের খালের পাড়ে (বেড়িবাঁধ এর নিচে) জব্দকৃত নৌকা নিলামে বিক্রির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি কর্তৃক গঠিত কমিটির আহ্বায়ক ও সদস্যদের উপস্থিতিতে এ নিলাম কার্যক্রম পরিচালনা করা হয়।

 

নিলাম কমিটির আহ্বায়ক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সদস্য সচিব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশের ইনচার্জ মোহাম্মদ আলী, মৎস্যজীবী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জেলেগণ উপস্থিত ছিলেন।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, জাটকা সংরক্ষণ অভিযানে উপজেলা টাস্কফোর্স ৬ মাছ ধরার নৌকা জব্দ করা হয়। যা আজকে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। নিলামকৃত ৪৫ হাজার ৯শত টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category