• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Lovelu / ৪৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব দক্ষিণে কেএফটি কলেজিয়েট স্কুলের বাৎসরিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুলাই বৃহস্পতিবার কলেজিয়েট মাঠে অনুষ্ঠিত খেলায় বয়েজ উইং ধনাগোদা দল ২ -০ গোলে মেঘনা দলের বিরুদ্ধে জয়লাভ করে ও গার্লস উইং তিতাস দল ট্রাইবেকারে ৪-২ গোলে গোমতী দলের বিরুদ্ধে জয়লাভ করে।

কলেজের সভাপতি ও মতলবের পৌর মেয়র আওলাদ হোসেন লিটন ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সার্বিক পরিচালনায় ছিলেন রেক্টর জাকির হোসেন কামাল।

জানা যায়,দিনের প্রথম ম্যাচে গার্লস উইং এর তিতাস ও গোমতি হাউজ মুখোমুখি হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নান্দনিক ম্যাচটি দু’দলের গোলকিপারের চোখ জুড়ানো পারফরম্যান্সে শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে তিতাস হাউজ ৪-২ গোলের ব্যবধানে গোমতি হাউজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

দিনের অন্য ম্যাচে বয়েজ উইং এর দু’টি শক্তিশালী দল ধনাগোদা এবং মেঘনা মুখোমুখি হয়। এ ম্যাচে ধনাগোদা হাউজ ২-০ তে মেঘনা হাউজকে পরাজিত করে।
ম্যাচ দুটি থেকে ২০২৩ সনের বেস্ট গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার ও স্ট্রাইকার নির্ধারণ করা হয়।

ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন অভিজ্ঞ কোচ শাকিল আহম্মেদ ।

রেক্টর ও সাবেক উপসচিব জাকির হোসেন কামাল বলেন, কোচই দুটি উইং এর সকল হাউজ থেকে ১৬ জন করে খেলোয়াড় বাছাই করে কেএফটি ফুটবল টিম গঠন করবেন এবং আগামী আগস্ট মাসব্যাপী তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আরও অভিজ্ঞ করে তুলবেন।

চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে আগামী ডিসেম্বর মাসে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ট্রপি,ক্রেস্ট, মেডেলসহ সম্মাননা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category