• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে এতিম ও হাফেজদের নিয়ে সাংবাদিক গোলাম কিবরিয়া জীবনের ইফতার

Lovelu / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক  :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে আমেরিকা প্রবাসী চাঁদপুরের জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন এর উদ্যোগী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(২৭ মার্চ-২০২৫) ফরজীকান্দি আল আমিন এতিমখানা ও মহিলা এতিমখানার দু’শতাধিক এতিম, হাফেজ ও স্থানীয় গন্যমান্যদের নিয়ে চাঁদপুরের জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন এর পরিবার, আত্মীয়-স্বজন সহ এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় এই ইফতার মাহফিলে দোয়া অনুষ্ঠিত হয়।

 

ফরাজীকান্দি দরবার শরীফের বোরহানুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ফরজীকান্দি দরবারের বর্তমান পীর কেবলা আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানি।

 

এ সময় উপস্থিত ছিলেন, অধ্যাপক কামরুজ্জামান শিকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহমেদ হোসেন মিন্টু, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজাদ সরকার, উপজেলা স্কাউট সম্পাদক আক্তার হোসেস মাস্টার, ফরাজীকান্দি আল-আমীন এতিমখানার আবাসিক কর্মকর্তা ও ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি  বিল্লাল হোসেস রনি, স্থানীয় জনপ্রতিনিধি ইসমাইল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category