• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলবে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ৪ ইউনিয়নে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Lovelu / ২৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে চারটি ইউনিয়নে বৃহস্পতিবার বিকালে একযোগে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ত্যাগী নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ তথ্য অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদর ঝড় তোলেন নেতাকর্মী ও সাধারণ জনগণ।

বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান এবং কৃষকলীগ বহিস্কৃত মনির মোল্লা কর্তৃক ফেসবুকে কুরুচিপূর্ণ তথ্য অপপ্রচারের বিরুদ্ধে বিচার চান এবং দ্রুত তাকে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, ত্যাগী আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তা দ্রুত প্রত্যাহার করতে হবে। না হলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান ভালো মনের মানুষ। এবং কর্মী বান্ধব আওয়ামী লীগ নেতা। মতলব উত্তরে তার যথেষ্ট জনপ্রিয়তা আছে। এমন নেতাদের বিরুদ্ধ একজন রাস্তার মানুষ দিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়ায় আমরা প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এসব মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে হুমকি দেওয়া মানে দলের জন্য বিশাল ক্ষতি এবং দলে আন্তকোন্দল সৃষ্টি হয়। তাই দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবী জানান নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, কৃষক লীগের বহিস্কৃত মনির হোসেন মোল্লা নেতাকর্মীদের বিরুদ্ধে আপত্তিকর কুরুচিপূর্ণ তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে। তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

জাহিরাবাদ ইউনিয়নে ইউপি কমপ্লেক্স চত্ত্বর থেকে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ঝাড়ু মিছিল বের করে লেংটার বাজার’সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সানকিভাঙ্গা বেড়িবাঁধে এসে বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন নেতৃবৃন্দ। জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ইউপির প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন মল্লিক, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রধান, মহিলালীগ নেত্রী আনজুমা বেগম, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেম্বার, যুবলীগ নেতা আল-আমিন দেওয়ান, ছিটু দেওয়ান, শহীদ উল্লাহ মল্লিক, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন গাজী, আবু তাহের দেওয়ান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিপন মল্লিক, আওয়ামী লীগ নেতা শরীফ মিজি, সাহেব আলী, মফিজ উদ্দিন গাজী, শাহজালাল মোল্লা’সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ফতেপুর পূর্ব ইউনিয়নে লুধুয়া মহাসড়কে বৃহস্পতিবার বিকালে প্রদিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা ইমান আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান সরকার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস প্রধান, সদস্য মুছা দেওয়ান, যুবলীগ নেতা কবির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাছির উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোহেল রানা, যুবলীগ নেতা ফারুক হোসেন সহ নেতৃবৃন্দ।

ষাটনল ইউনিয়নে বেরীবাঁধের উপর কুনো মার্কেটে বৃহস্পতিবার বিকালে দলীয় নেতৃবৃন্দ যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ, আঃ মালেক মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হোসেন, যুবাইর বাবু, ষাটনল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কবির বেপারী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল বেপারী, ইউনিয়ন যুবলীগ নেতা জালাল আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম হিমেল, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নবীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন মিয়া, শ্রমিকলীগ নেতা কামরুল হাসান, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি বাবুল মিজি, সাধারণ সম্পাদক বাতেন বেপারী সহ নেতৃবৃন্দ।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের সামনে সড়কে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহন করেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মাসুদ, যুবলীগ নেতা আক্তার হোসেন, যুবলীগ নেতা কামাল শেখ, যুবলীগ নেতা লেলিন খান, যুবলীগ নেতা জিসান আহমেদ, যুবলীগ নেতা আবুবকর সিদ্দিক, উপজেলা শ্রমিকলীগ নেতা সাইদুর রহমান খান টিটু, ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ খোকন, আশিকুর রহমান বাবু, পারভেজ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category