• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে অবৈধ ইট ভাটায় অভিযানে ৬লাখ টাকা জরিমানা

Lovelu / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভাবে অবৈধ ইট ভাটার অভিযান চালিয়ে ৩টি ইট ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(৬ফেব্রুয়ারি) উপজেলার বাইশপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত নেতৃত্ব দেন  চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চাঁদপুর জেলা পরিবেশ অধিদফতরের সহকারি পরিচালক মো.হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

 

জানা যায়,অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩(সংশোধিত)২০১৯ এর ৫(১)ও৫(২) লংঘন করে ইট ভাটা পরিচালনা করায় ৩টি ইট ভাটাকে ৬ লাখ টাকা  জরিমানা করে আদায় করা হয়। ইট ভাটা গুলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি দিয়ে কাযক্রম বন্ধ করে দেওয়া হয়।অভিযানে আইন শৃংখলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনীও পুলিশ ফোর্স এবং ইটভাটার অগ্নি নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগন সহযোগিতা করেন।

 

জরিমানা বন্ধ করে দেওয়া ইটভাটা গুলো হলো মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর এলাকার মতলব স্ট্যান্ডর্ড ব্রিকস, মেসার্স শাহপরান ব্রিকস ও মেসার্স সিএসবি ব্রিকর্স।

 

 পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো.মিজানুর রহমান জানান, অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করা এ তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা ও ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ভাবে পরিচালিত ইটভাটা  সমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category