• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

প্রথম ধাপের উপজেলা ভোট

মতলবের ২ উপজেলায় ১৭ জন প্রার্থীর মনোনয়ন দাখিল

Lovelu / ২৬১ Time View
Update : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ ৮ মে। এই ধাপে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ জন প্রার্থীর মনোনয়ন দাখিল করেছেন। সোমবার(১৫ এপ্রিল)। বিকাল ৪টা পযর্ন্ত মনোনয়ন দাখিলের শেষ সময় ছিল। 

 

মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন দাখিল করে। চেয়ারম্যান পদে প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস,গাজী মুক্তার হোসেন ও

মোঃ মানিক দর্জি। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন রিয়াজুল হাসান,আসাদুজ্জামান ও সামিন হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন লাভলী চৌধুরী। তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী। সব কিছু ঠিক থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন।

মতলব দক্ষিণ  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করে।চেয়ারম্যান পদে প্রার্থী হলেন,বিএইচএম কবির আহমেদ,অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, সৈয়দ মনজুর হোসেন ও আব্দুর রশিদ পাটোয়ারী।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন শওকত আলী দেওয়ান, শাহ আলম খান ও মোঃ আসলাম মিয়াজী।মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী, নাজমা আক্তার আসমা, শাহিনুর বেগম

ও ফাতেমা বেগম।

 

তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর  ভোটগ্রহণ হবে ৮ মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category