• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত

মতলবের আনন্দবাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Lovelu / ৩০৫ Time View
Update : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আনন্দবাজারে ৫টি দোকান আগুনে পুড়ে গেলে ২৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়। ১ ফেব্রুয়ারী বুধবার ভোর রাত পৌনে দুইটার দিকে এই অগ্নিকাণ্ডটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে জানা যায়, দেলোয়ার হোসেনের পেট্রোল, অকটেন ও ডিজেলসহ ধার্য পদার্থ বিক্রির দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।অল্প সময়ের মধ্যে মানুষ জন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। তাদের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা মোটেও সম্ভব ছিল না। একে একে মতলব উত্তর, মতলব দক্ষিণ ও চাঁদপুর সদর থেকে ফায়ার সার্ভিসের টিম আসে।তারা অনেক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে পুড়ে যাওয়া দেলোয়ার হোসেনের পেট্রোল-অক্টেনের দোকানের ক্ষয়ক্ষতি ১২ লক্ষাধিক টাকা।এছাড়াও তার একটি হার্ডওয়ারের দোকানের ক্ষয়ক্ষতি ৬ লক্ষাধিক টাকা, আবুল কালামের কাঠের দোকানের ক্ষয়ক্ষতি ৫ লক্ষ টাকা, গোলাম নবীর দোকানের ক্ষয়ক্ষতি ৩ লক্ষাধিক টাকা।

প্রত্যক্ষদর্শী নূরে আলম জানায়, পেট্রোল অক্টেনের দোকানে আগুন লাগার কারণেই আগুনের এত ভয়াবহতা ছিল। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট না আসলে পুরো বাজারটাই পড়ে ছাঁই হয়ে যেতো।

মতলব উত্তর উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার হাউজ ইন্সপেক্টর জাকির হোসেন জানান, মতলব উত্তর উপজেলায় ফায়ার সার্ভিস থাকার কারণে আমরা খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে দুর্ঘটনার স্থলে পৌঁছে সেবা দিতে সক্ষম হই। তিনটি ইউনিট একসাথে কাজ করি, তবে পেট্রোল ও অকটেনের দোকান হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে একটু সময় লেগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category