• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Headline
জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মতলব উত্তরে রিয়াজুল জান্নাহ জামে মসজিদের উদ্বোধন

মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মান সারা বিশ্বে আজ মাইলফলক—অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ১৭৪ Time View
Update : বুধবার, ২২ মার্চ, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড.নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ৫শত ৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ করছেন যা সারা বিশ্বে আজ মাইলফলক। আজ পর্যন্ত ইসলামিক দেশে যা কোন রাষ্ট্রনায়ক করতে পারেনি। বুধবার (২২ মার্চ) মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয় ও নাউরী আদর্শ ডিগ্রি কলেজ সংলগ্ন রিয়াজুল জান্নাহ জামে মসজিদ উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে যাতে ব্যাবসায়ীরা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি না করতে পারে, এবং টিসিবির পন্য, ন্যায্য মূল্যের চাল যাতে সঠিকভাবে বন্টন করা হয় সে দিকে প্রশাসনের নজরদারি রাখতে হবে।

নুরুল আমিন রুহুল বলেন, আসন্ন রমজানে কোনোভাবেই পণ্যের অতিরিক্ত দাম আদায় করা যাবে না। ব্যবসায়ী নেতা ও প্রশাসন মিলে পণ্যের দাম নির্ধারণ করে দেবেন। সেই মূল্যেই বিক্রি করতে হবে। কেউ নির্ধারিত মূল্যের বেশি আদায় করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রমজানে দাম সহনীয় রাখতে প্রশাসন বাজার মনিটরিং (পর্যবেক্ষণ) করবে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ভেজাল, যাতে মেয়াদোত্তীর্ণ পণ্য কেউ বিক্রি করতে না পারে, এ ব্যাপারে সবাইকে সতর্ক করে দেন উপজেলা প্রশাসন।

নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম খান।

এসময় উপস্থিত ছিলেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল আলম, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দলিল উদ্দিন, এখলাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন মো. শাহ আলম, দশানী মাদ্রাসার সুপার মাওলানা হাবিব উল্ল্যা সরকার, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, নাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখম বাহাউদ্দীন।

উদ্বোধন শেষে দোয়া মোনাজাতে মহান নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নুরুল আমিন রুহুল এমপি’র হায়াতে তৈয়বা কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হাই নদভীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category