• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

ভোলায় পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে মতলব উত্তর উপজেলা যুবদলের বিক্ষোপ মিছিল

Lovelu / ৩৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

ভোলায় বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোপ মিছিলে পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মতলব উত্তর উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোপ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে মতলব উত্তর উপজেলার সাহেব বাজার-এ বিক্ষোপ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান টিপুর সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান,ফয়সাল মোঃ সোহেল, মোঃ মাসুদ রানা,হাসানুজ্জামান নোমান, আঃ আজিজ, মুরাদ বেপারী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল  ইসলাম বাবু, সদস্য মোঃ শফিকুল ইসলাম, আল আমিন সরকার, সাগর প্রধানসহ মতলব উত্তর উপজেলা যুবদলের অঅহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের আহবায়ক,সদস্য সচিবসহ যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় মতলব উত্তর উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু বলেন- আমাদের ভাই ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমের রক্তের বিনিময় খুনি হাসিনার পতন ঘটাবো। তিনি বলেছেন, নূরে আলম ও আব্দুর রহিমের রক্তের প্রতিশোধ আমরা অবশ্যই নিতে পারবো। আমরা এ দেশের গণতন্ত্রকে মুক্ত করতে পারবো।

খায়রুল হাসান বেনু আরও বলেন,আমরা সবাই বিক্ষুব্ধ এবং শোকাহত। আমাদের সহকর্মী সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভোলা জেলার ছাত্রদলের সভাপতি তিনদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ মৃত্যুবরণ করেছেন। আমরা খুনি হাসিনাকে হটিয়ে এ হত্যার বিচর করবো।
তিনি বলেন, লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলা জেলায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে আব্দুর রহিম নিহত হয়েছেন। এতে গুরুতর আহতদের মধ্যে নূরে আলমের অবস্থা ছিল সংকটাপন্ন। তিনদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার শহীদ হয়ে গেলেন আমাদের ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category