• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তরে ঘোড়া ও টিউবওয়েল মার্কার শেষে উঠান বৈঠক 

ভোট দিবেন একদিন সেবা নিবেন প্রতিদিন….আশফাক চৌধুরী মাহি

Lovelu / ২৩১ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

 

মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জির ঘোড়া ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজের টিউবওয়েল প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৬ মে বিকালে উপজেলার ছেংগারচর বিশ্ববিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক করা হয়েছে। 

 

উঠান বৈঠক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি।

 

আশফাক চৌধুরী মাহি বলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতিকের রিয়াজুল হাসান রিয়াজ সৎ ও যোগ্য ব্যক্তি। তারা আপনাদের সেবা করার লক্ষে প্রার্থী হয়েছে। তাদের বিজয়ী করুন। ভোট দিবেন একদিন সেবা নিবেন প্রতিদিন। আপনারা ঘোড়া ও টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। তারা বিজয়ী হলে এলাকার অনেক উন্নয়ন হবে। কারন তারা মতলবকে দিতে এসেছে। যদি আধুনিক ও স্মার্ট উপজেলা দেখতে চান তাহলে ঘোড়া ও টিউবওয়েল মার্কার ভোট দিন। তারা ভালো মনের মানুষ। তাদের কাছে গেলে সন্মান পাবেন।

 

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর সভাপতিত্ত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খানের পরিচালনায় আরো বক্তব্য দেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ঘোড়া প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, আওয়ামী লীগের উপকমিটির সদস্য শাহআলম সিদ্দিকী, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শাহজাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, পৌর যুবলীগের সদস্য কামাল হোসেন, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র লীগের সভাপতি মনির হোসেন,আওয়ামীলীগ নেতা জাকির খান, মৎস্যজীবী লীগের সভাপতি জনি, ওয়ার্ড আওয়মীলীগের সাধারণ সম্পাদক হাসান মিয়া ও উপজেলা ছাত্রলীগের সদস্য মঈন উদ্দিন সাব্বির।

এসময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে একটি বিশাল মিছিল করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category