• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন ধনুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Lovelu / ২৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এনায়েত নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন ধনু ১৬ মে ২০২৩ ইং রোজ মঙ্গলবার দুপুর ১২ টায় তার নীজ বাড়িতে ইন্তেকাল(ইন্না,,রাজেউন) করেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৫) বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে,২ মেয়ে, ২ ভাই,নাতি, নাতনি সহ অসংখ্য আত্ত্বীয় স্বজন ও গুন গ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ বাদ আসর জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগাচর পৌর প্রশাসক আল এমরান খান। মতলব উত্তর থানা পুলিশের এক চৌকস দলের নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন।

জানাজা ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মহিউদ্দিন। জানাজায় অংশ গ্রহণ করেন মরহুমের ভাই, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব এবি মঈনউদ্দীন টুনু হাজী, অপর ভাই, যুদ্ধ কালীন সময়ের ৫ নং সেক্টর কমান্ডার বীর মুক্তি যোদ্ধা মোয়াজ্জেম হোসেন (এফএফ), যুদ্ধ কালীন সময়ের সাবেক (বিএলএফ) এর কমান্ডার বীর মুক্তি যোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তি যোদ্ধা নিজাম উদ্দিন সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন মুক্তি যোদ্ধা কমান্ডার আবুল বাসার, মুক্তি যোদ্ধা আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, মোবারক হোসেন, খোরশেদ আলম, সাংবাদিক আতিকুর রহমান দুলাল, ইউপি সদস্য মজিবুর রহমান, জসিমউদ্দিন চৌধুরী, ছিদ্দিক মাষ্টার,মাইজ কান্দি মরহুম আলম দেওয়ান বাড়ির সামনে জামে মসজিদের খতিব মাওলানা ইদ্রিস আলী, ৫ নং ওয়াড আওয়ামিলীগের সভাপতি শাজাহান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী শাহআলম সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা আব্দুল বাতেন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জানাজায় অংশ নেন।

জানাজায় অংশ গ্রহণ কারী সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্ত তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category