• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Headline
সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ গড়ে তোলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি চাঁদপুর-২ আসন পূর্ণ গঠনে ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন বিআরপি প্রার্থী ফয়জুন্নুর আখন বিভিন্ন দেশের ভাষা শিক্ষার প্রশিক্ষণ সেন্টার খোলা হবে : ইঞ্জি. শাহনাজ শারমিন  কলাকান্দা ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল  মানুষ ধানের শীষে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে: ড.জালাল উদ্দিন  সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ

‘বীরত্ব’ দেখার আহ্বান জানালেন শাকিব খান

Lovelu / ২৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

ডেস্ক নিউজঃ

আগামীকাল ১৬ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সাইদুল আলম রানা পরিচালিত সিনেমা ‘বীরত্ব’। এ সিনেমাতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও নবাগতা নিশাত সালওয়া। এ জুটির প্রথম সিনেমার জন্য অন্তর্জালে শুভকামনা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সেই সাথে দর্শকদের হলে গিয়ে এই সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, দেশের সিনেমা হলে শুক্রবার মুক্তি পাচ্ছে স্নেহের ইমন অভিনীত সিনেমা ‘বীরত্ব’। অভিনন্দন এবং শুভকামনা এই সিনেমার পুরো টিমের প্রতি। সামনে নানান ধরনের গল্পে আরও ভালো ভালো সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। জয় হোক বাংলা সিনেমার।

শাকিব খানের এ পোস্টটি শেয়ার করে ইমন লিখেন, আমাদের সুপারস্টার শাকিব ভাইয়া।

অন্যদিকে এ ছবি দিয়ে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে নিশাত সালওয়ার। তিনিও শাকিবের পোস্টটি শেয়ার করে লিখেন, অসংখ্য ধন্যবাদ সুপারস্টার শাকিব খান ভাইয়া।

পিংপং এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইস্তেখাব দিনার, নিপুণ আক্তার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বর্দা মিঠু মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, হান্নান শেলি, পীরজাদা শহিদুল হারুন, তানভীর রিজভী, জেসমিন আক্তার, স্বর্ণা, প্রনব ঘোষ, প্রিয়ন্তি গোমেজ, রিমু, জাহাঙ্গীর আলম ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়া সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category