• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিরামপুর হানাদার মুক্ত দিবস অনুষ্ঠিত

Lovelu / ১৭৮ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন এর সভাপতিত্বে ও একাডেমি সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বিরামপুর হানাদার মুক্ত দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহম্মেদ, বিরামুপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক মাহমুদুল হক মানিক,
বৈষম্যের ছাত্র আনন্দোনের সমন্বয় তন্ময়, বীর মুক্তিযোদ্ধার সন্তান জোনায়েদ হোসেন প্রমুখ।

 

এসময় বিরামপুর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ও সুধী মন্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১সালের বিরামপুর মুক্ত হওয়ার আগে উপজেলার কেটরাহাটে লোমহর্ষক ও সম্মুখ যুদ্ধে ৭ জন পাকিস্তানী পাকহানাদার বাহিনী এবং ১৬ জন বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর অবশেষে ৬ই ডিসেম্বর বিরামপুর শত্রু মুক্ত করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় বলে জানান এবং মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে বিরামপুর মুক্ত হওয়ার আগে যুদ্ধে উপজেলার ২০ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন, পঙ্গু হন ২ জন এবং যুদ্ধে মারাত্তক ভাবে আহত হন ১৩ জন।

 

আলোচনা সভা শেষে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা পরবর্তী প্রয়াত বীরমুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category