মোঃ আবু সাঈদ, বিরামপুর(দিনাজপুর):
বিরামপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০০৯ সংরক্ষণ অবহিতকরণ বিষয়’ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
(৪ জুন) বুধবার বেলা ১১ টায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, কোচ কাউন্টার ম্যানেজার আমিন উদ্দিন, মোরশেদ আলম, মশিউর রহমান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও ভোক্তাবৃন্দ।