• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিরামপুরে ৪০২ জন হতদরিদ্রের মাঝে চাল বিতরণ

Lovelu / ৩০০ Time View
Update : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

মো:আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর):

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিজিডি কার্ডের আওতায় ৪০২ বস্তা ৪০২ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেছেন।

১৯ সেপ্টেম্বর সোমবার সকালে দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল ইউনিয়ন পরিষদ চত্বরে ৯টি ওয়ার্ডে মোট ৪০২ জন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি কার্ডের ৪০২ এই চাল বিতারণ করেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ২০২১-২০২২ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেকের মাঝে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। চাল নিতে আসা সকলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের পাশে থেকে জনসেবায় নিয়োজিত আছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মাসুদুর রহমান ইউপি সদস্য মুক্তার হোসেন, ট্যাগ অফিসার পিয়াস হাবীব, স্থানীয় ওয়ার্ড সদস্যসহ আনেকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category