• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বিরামপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

Lovelu / ২২০ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুর একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসাবে আব্দুল আলীমকে পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) পুলিশ গ্রেফতারকৃত আসামি আব্দুল আলীমকে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

গ্রেফতারকৃত আসামি আব্দুল আলীম (৩১) বিরামপুর কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং বিসকিনী গ্রামের আব্দুর রশিদের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, বিরামপুর উপজেলার কাটলা হাইস্কুল মাঠে গত ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এঘটনায় চলতি বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। এই মামলার অজ্ঞাত আসামী হিসাবে আব্দুল আলীমকে (৩১) রবিবার দিবাগত রাতে বিজুল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটক আসামীকে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category