• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিরামপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Lovelu / ১৭০ Time View
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে ১লা জানুয়ারি বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বিরামপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে এদিন বিকেল ৪টায় বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর ছাত্রদলের আহবায়ক আমীর হামজার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, জেলা বিএনপি’র সদস্য ভিপি কমর সেলিম ও মহসিন আলী রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাদশা মোহাম্মদ নাজ্জাসী প্রমূখ।

এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category