• বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বিরামপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় ইসলামী ছাত্রশিবির

Lovelu / ২৩৬ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর):

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে শুরু হয়।

(১৫ আগস্ট) শুক্রবার সকাল ১০ টায় বিরামপুর সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট উপহার দিয়েছে।

সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় জেলা দক্ষিণ শাখার সভাপতি সাজেদুর রহমান সাজু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, বিশেষ অতিথি সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম, জামায়াতের দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক,  ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান, স্বাস্থ্য খাতের চিকিৎসক ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের সোনার বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদের আলোকিত করতে হবে।

 

 

Md. Abu Sayeed

Upazila Correspondent, Birampur, Dinajpur

Mobile: 01734138216


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category