• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বিরামপুরে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

Lovelu / ৩৬১ Time View
Update : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

মো সাঈদ,বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

মামলা সুত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টায় বিরামপুর উপজেলার ভেলার পাড় বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই মোতাহারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান চালান। এসময় ২১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৩৫) কে হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জিয়ারুল ইসলাম (৩৫) বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের ভেলার পাড় গ্রামের মৃত আয়েজ মিয়ার ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জিয়ারুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলা নং- ৮, তাং-১৪/০৯/২০২২ইং।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জিয়ারুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category