• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

বিরামপুরে ইমাম-খতীব ও উলামাদের নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

Lovelu / ২৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিরামপুর শাখার উদ্যোগে ১১ সেপ্টেম্বর, বুধবার, বিকেল সাড়ে ৫ টায় শাখা প্রাঙ্গনে গ্রাহক সেবা মাস উপলক্ষে ইমাম, খতীব, আলিম-উলামাদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

শাখা ব্যবস্থাপক এ এইচ এম রাশেদ কবির মন্ডলের সভাপতিত্বে আলোচনা রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বিজুল দারুল হুদা কামিল মাদরাসা প্রধান মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বিজুল দারুল হুদা কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম, ব্যাংকের ম্যানেজার অপারেশন্স ফারুক আহমেদ ও বিনিয়োগ ইনচার্জ আহসান হাবিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাউশগাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ, সহকারী অধ্যাপক মাওলানা মামুনুর রশিদ প্রমুখ।

আলোচকগণ বলেন, সুদমুক্ত কল্যাণমুখী ধারায় পরিচালিত ইসলামী ব্যাংক বিগত সময়ে যে লুটেরাদের কবলে পড়েছিলো, এখন তাদের কালো হাত হতে মুক্ত হয়ে ব্যাংক ইতোমধ্যেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে। গ্রাহকের আস্থা, বিনিয়োগ বান্ধব পরিবেশ ও সর্বোপরি ব্যাংক প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট নিবেদিতপ্রাণ ব্যক্তিবর্গের শাহাদতের বদলায় মহান আল্লাহর রহমাতে এ ব্যাংক দেশের অর্থনীতিতে সাবলিল ও গতিময় ধারা অব্যাহত রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category