• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তরে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিএনপি হত্যা গুম, রাহাজানিতে লিপ্ত ছিল ……পরিকল্পনা প্রতিমন্ত্রী

Lovelu / ৩০৪ Time View
Update : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম বলেছেন,কৃষি আমাদের প্রান, এই কৃষিই আমাদের বাঁচিয়ে রেখেছি। কৃষকের সব ধরনের সুবিধা দিতে এই সরকারের কোন বিকল্প নেই।পক্ষান্তরে বিএনপির সময় সারের জন্য ফুলপুরে ১৭ জন কৃষককে প্রান দিতে হয়েছে।

১ ফেব্রুয়ারী বুধবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরচর আলী আহমদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত দুস্থ্য ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ সভায় প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি, হত্যা, গুম, রাহাজানিতে লিপ্ত ছিল। তারা জননেত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছিল। এখন রাষ্ট্র মেরামতের কথা বলছে। যা সম্পূর্নই মিথ্যা ও বানোয়াট বুলি। রাষ্ট্র মেরামত কেবল শেখ হাসিনার পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে নয়। আর বিএনপি রাষ্ট্র নয় নিজেদের দলটাকেই আগে মেরামত করুক।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন।

এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এবং আলী আজম মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মোহনপুর পর্যটন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক কাজী মিজানুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক কবির আহমেদ মাষ্টার, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক,ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম,চাঁদপুর কোর্টরের এপিপি এড. জসিম উদ্দিন,সমাজসেবক বজলুল রশিদ দেওয়ান,

আলী আহম্মদ মিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান বকাউল,এখলাছপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিন্নত আলী বেপারী প্রমূখ। পরে তিনি ফরাজীকান্দি মাদ্রাসা আঙ্গিনায় শীতবস্র বিতরন করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category