• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

বিএনপি নেতা গাজী বাবুলের মৃত্যুতে না.গঞ্জ বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের শোক 

Lovelu / ১১৯ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ১নম্বর ওয়ার্ড বিএনপির নেতা গাজী আতাউর রহমান বাবুল এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বিএনপি নেতা গাজী আতাউর রহমান বাবুল স্ট্রোক করে মারা যায়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকালে জানাযা শেষে পাইনাদি মিজমিজি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
মরহুম গাজী আতাউর রহমান বাবুল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত গাজী ইসমাইল হোসেনের ছোট ভাই ও থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেনের বড় ভাই।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এক শোকবাণীতে শোক প্রকাশ করেছেন।
এতে বলা হয়, গাজী আতাউর রহমান বাবুল মৃত্যুবরণ করায় আমি গভীরভাবে শোকাহত।
এই বিএনপি নেতার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানার ১নম্বর ওয়ার্ড বিএনপি’র এক নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালো।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও দর্শনের একান্ত অনুসারী ছিলেন তিনি।
অধ্যাপক মামুন মাহমুদ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category