• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক

মতলব পৌরসভায় বিএনপির উঠান বৈঠক ও মতবিনিময় সভা

বিএনপি জনগণের দল, এখন পরিবর্তনের সময় এসেছেঃ তানভীর হুদা

Lovelu / ২৮৯ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, একটা দল চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, তারা নির্বাচন বানচালের জন্য দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে।তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের মুক্তি ও উন্নয়নের একমাত্র পথ। এই দফাগুলোই নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা। দীর্ঘ ১৭ বছর ধরে দেশজুড়ে অন্যায়, দুঃশাসন ও দুর্নীতির যে জাল বিস্তৃত হয়েছে, তা ছিন্ন করতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি জনগণের দল, এখন পরিবর্তনের সময় এসেছে।

শুক্রবার (৩১অক্টোবর) বিকেলে মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের খেয়াঘাট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের প্রয়োজন আছে বলে মনে করে বিএনপি কিন্তু সে গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিন। তাহলে অর্থের অপচয় হবে না। স্বাধীনতা বিরোধী একটি দল চায় এই বিষয়টাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করে তুলতে। এই সাধারণ মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের প্রশাসন ও সন্ত্রাসীরা ভোট সেন্টার দখল করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এবার সেই সুযোগ এসেছে ভোট দেওয়ার। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন বিশ্ব নেতায় পরিনত হয়েছে। আর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৭ বছরে বিশ্ব চোরে পরিণত হয়েছিল।

সভায় ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আ: মতিন ফরাজীর সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবকে সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহ্ গিয়াস, যুবদল নেতা জসিম উদ্দিন, মৎস্যজীবী দল নেতা মনির হোসেন মৃধা, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার ফরাজী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য আলা উদ্দীন খান, ফরাজী কান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা মৎস্য জীবী দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মোল্লা, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন মনির, উপজেলা তাতীদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝরনা আক্তার, সহসভাপতি পারুল বেগম, যুবদল নেতা মিজানুর রহমান, হাসানুল কিবরিয়া তপন, ছাত্রদল নেতা শাহাবুদ্দীন, তানজিল প্রধান, শরীফ হোসেন, নাদিম ভূইয়া, সোহেলা রানা মুন্নাসহ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পথে ফিরবে। বিএনপি এখন ঘরে ঘরে সংগঠিত হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে।
বৈঠকের শেষে তানভীর হুদা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, আগামী নির্বাচন হবে জনগণের ভোটের নির্বাচন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখনই মাঠে নামুন, ঘরে ঘরে ঐক্য গড়ে তুলুন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category