• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

বাণিজ্য মেলায় সাংবাদিকের উপর হামলা : আটককৃতদের ছেড়ে দেয়ায় ক্ষোভ

Lovelu / ১৫৫ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে অবস্থিত বাণিজ্য মেলায় বেসরকারি টেলিভিশনের সাংবাদিক জয়নাল আবেদীন জয়ের উপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারী) দুপুরে যমুনা টেলিভিশনের রুপগঞ্জ প্রতিনিধি ও হামলার শিকার জয়নাল আবেদীন জয় বাদী হয়ে ইগলু আইসক্রিম কোম্পানির স্টাফসহ ৫ জনকে নামীয় ও ২০/২৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

এদিকে, হামলার ঘটনায় পুলিশ বায়েজিদ হাসান, মুবিন, শাকিব সরকার ও জনি নামে চারজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেন। এতে করে রূপগঞ্জে কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন জয় অভিযোগ করে জানান, মেলায় গত ৩১ জানুয়ারি শুক্রবার সকালে প্রবেশ টিকিট না কেটে ঈগলু আইসক্রিম ষ্টলের কর্মচারীর মেলায় জোরপূর্বক প্রবেশ করতে গেলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় ভিডিও জার্নালিষ্ট আহমেদ জুলহাস মোবাইলে ভিডিও করতে গেলে ঈগলুর কর্মচারী মোবাইল ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে। এসময় ঘটনা জানতে জয় সেখানে গেলে ঈগলুর ১৫/২০ কর্মচারী তার উপর চড়াও হয় । হামলাকারীরা জয়নাল আবেদীন জয়কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। তার মাথায় প্রচন্ড আঘাত করা হয়। একপর্যায়ে নিরাপত্তা কর্মীদের সঙ্গে ঈগলুর কর্মচারীদের হাতাহাতির ঘটনা ধারণকৃত মোবাইল ফোন ও ক্যামেরা তারা ভাংচুর করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা চলে যায়। খবর পেয়ে পুলিশ হামলার শিকার জয়নাল আবেদীন জয়কে উদ্ধার করে। পরে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ঈগলুর ষ্টোর সহকারী কুমিল্লা জেলার আলমগীর সরকারের ছেলে সাকিব হোসেন (২৭), মার্কেটিং ম্যানেজার নাটোর জেলার বলাড়িপাড়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মবিন হাসান (২৬) ও ট্রেড সেলস ম্যানেজার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামের মোশারফ মোল্লার ছেলে বায়েজীদ হাসানকে (৩১) এবং নিউ মার্কেটের কর্মচারী জনিকে আটক করে পুলিশ। পরে রাতেই আটককৃত ঐ চারজনকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের ছেড়ে দেওয়া হয়। এখন অভিযোগ দিয়েছেন আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category