• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

মতলব দক্ষিণে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় 

বদলে যাওয়া বাংলাদেশে সবাইকে বদলে যেতে হবে….জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

Lovelu / ১৪৩ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলার নাবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, বদলে যাওয়া বাংলাদেশে সবাইকে বদলে যেতে হবে, বদলে যাওয়া নাগরিক হতে হবে । সেটা মুখে না সেটা কাজে দেখাতে হবে। আপনারা বর্তমান বাংলাদেশের মানুষের পারসেপশনটা বুঝতে হবে। সে অনুযায়ী কাজ করতে হবে।

১৯ সেপ্টেস্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, মতলব দক্ষিণ উপজেলার সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুরো বলেন।

তিনি বলেন,বিশেষ করে দূর্নীতিতে আমার অফিসসহ সবাইকে বলতে চাই আপনাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, দুদক ধরে নিয়ে যায়, আপনার বিরুদ্ধে কোন পত্রিকায় নিউজ হলে এই নিউজটা আপনার আশে পাশে সবাই দেখবে, জেলার সবাই দেখবে, আপনার আত্বীয় স্বজনরা দেখবে, আপনার বন্ধু বান্দবরা দেখবে, আপনি সিদ্ধান্ত নেন, আপনি সন্মান চান, না টাকা চান। আপনি যদি অনিয়ম করেন, দূনীতি করেন, আপনাকে যখন এরেস্ট করবে, আপনার বিরুদ্ধে যখন ব্যবস্থা নিবে তখন আপনাকে কেউ সাপোর্ট দিবেনা। তাই সবাইকে সাবধান হতে হবে। তা ছাড়া আমি মাদকের বিরুদ্ধেও কাজ করবো। এই জেলায় মাদকও থাকবে না । নতুন এসপি আসছে আমি ওনার সাথেও বসবো।

উপজেলা নিবার্হী অফিসার ফাতিমা সুলতানার সভাপত্বিতে বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন খান, উপজেলা হিন্দু,বোদ্ধ,খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৈমিক, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষা অফিসার মো মজিবুর রহমান।

এ সময় উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা,সুশীল সমাজের প্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক মাহাম্মদ মোহসীন উদ্দিন ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন করেন এবং উপজেলা প্রঙ্গণে গাছের চারা বিতরন করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category