• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

মতলব উত্তরে জাতীয় শোক দিবস পালিত

বঙ্গবন্ধু সব সময় নিজেকে সাধারণ ভাবতেন…অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২২৬ Time View
Update : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেছেন,আজকের এই দিনে বাঙালী ইতিহাসের রাখাল রাজা, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের আত্মার শান্তি কামনা করছি। বঙ্গবন্ধু সারাজীবন বাঙালির মুক্তির জন্য আন্দোলন-সংগ্রাম করে বাঙালি জাতিকে মহান মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। যার ফলে মাত্র নয় মাসের মাথায় বাংলাদেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধু সব সময় নিজেকে সাধারণ ভাবতেন। তার মধ্যে মধ্যে অহংবোধ ছিল না। যার ফলে তিনি সাধারণ মানুষের ভাষা বুঝতেন।

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন রুহুল এমপি বলেন, ৭১ এর ১৫ আগস্টে কালো রাতে স্বাধীনতা বিরোধী রাজাকাররা আমাদের মহান নেতাকে হত্যা করে। তারা আজো দেশের উন্নয়ন নিয়ে দেশী ও আন্তজার্তিক ভাবে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র প্রতিহত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মো. আনিছুর রহমান তপুর উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন।

আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল, চাঁদপুর জেলা পরিষদের মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাংবাাদকি আরাফাত আল-আমিন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরনবী খান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান প্রমুখ।

১৫ আগস্ট সকালে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি, উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস,উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানসহ সরকারের বিভিন্ন দপ্তর ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেতন করেন।
এছাড়া অ্যাড. নুরুল আমিন রুহুল এমপির নেতৃত্বে শোক র‌্যালি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category