• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

চাঁদপুরে সম্প্রীতি সমাবেশ

বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রয়েছে- শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

Lovelu / ২৯০ Time View
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রয়েছে। আমরা একে অপরের কাজে সহযোগিতা করবো। যারা ধর্ম পালনে বাধা সৃষ্টি করে তারা কোনো ধর্মের মানুষ নয়। তাদের কাছ থেকে সতর্ক থাকবেন। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মালম্বীদেরই নয়, বাঙালি জাতির। দুর্গা পূজার সকল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।৫দিনব্যাপী দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশে চাঁদপুর জেলাসহ সারাদেশে উদ্যাপিত হবে। এজন্য সকল প্রকার সহযোগিতা করা হবে।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, পিপি অ্যাডঃ রজনিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা অজয় ভৌমিক, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category