• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব দক্ষিণে জাতীয় শোক দিবস

বঙ্গবন্ধুকে সারা পৃথিবীর মানুষ ভালোবাসতো…… পরিকল্পনা প্রতিমন্ত্রী

Lovelu / ১৮৮ Time View
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক আলহাজ্ব ড. শামসুল আলম বলেছেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা পথ হারিয়েছিলাম। আমরা আবার অন্ধকারে নিমজ্জিত হয়েছিলাম। মুক্তিযুদ্ধের পর একটা ধ্বংসস্তূপের মধ্যে যখন ফিরে আসি তখন আমাদের ঘর-বাড়ি কিছুই ছিল না। আমাদের ব্যাংকে সঞ্চয় ছিল শূন্য। সেখান থেকে বঙ্গবন্ধু দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। সারা পৃথিবী থেকে তিনি সাহায্য পেয়েছিলেন। সারা পৃথিবীর মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসতো।

২৫ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার নারায়ণপুরের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন ।

তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু সবাইকে ক্ষমা করে দিতে ভালোবাসতেন। কিন্তু এই ক্ষমায় তাকে যে কতখানি মূল্য দিতে হয়েছে তাও আমরা দেখলাম।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আজ বঙ্গবন্ধু নেই। কিন্তু তাঁর আদর্শ ও স্বপ্ন বেঁচে আছে। বাংলাদেশ থেমে নেই, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে তাঁরই দেখানো পথে উন্নয়নের পথে অদম্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ ও লালন করে দেশকে ২০৪১সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য তিনি তরুণ ও যুব সমাজের প্রতি আহবান জানান।


নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মাস্টারের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এম ইশফাক আহসান সিআইপি। অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, প্রয়াত সাংসদপুত্র জাভেদ ছিদ্দিকী,
উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান,নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না।

এ সময় স্থানীয় বক্তারা বলেন, আইনি জটিলতার কারণে নারায়ণপুরে ১৮ বছর যাবত নির্বাচন হচ্ছে না। তাই আইনি জটিলতা নিরসনের লক্ষ্যে সকলকে ঐক্যমতে পৌঁছতে হবে। নেতৃবৃন্দ যেনো এই নিদর্শন এর বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category