• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Headline
কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এখন ভূতের বাড়ি রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী ধর্মসাগর পাড়ে সুপ্রভাত মঞ্চের সুরেলা সকাল সংগীত, মুখরিত সংস্কৃতিপ্রেমীরা মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম

মেঘনা-ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে 

ফ্যাসিষ্ট সরকারের সীমাহীন দুর্নীতি, সংস্কারের নামে শত কোটি কোটি টাকা লোপাট.….তানভীর হুদা

Lovelu / ১৬১ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক  :

 

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিষ্ট সরকারের সীমাহীন দুর্নীতি, সংস্কারের নামে শত কোটি কোটি টাকা লোপাটে বেড়িবাঁধগুলো নামকাওয়াস্তে মেরামতের কারণে প্রাকৃতিক দুর্যোগ আসলেই চরম বিপর্যয় নেমে আসে উপকূলীয় জনপদে।

 

সোমবার (২৬ আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনকাল তিনি এ সব কথা বলেন

 

তিনি আরও বলেন, দুর্যোগে, দুর্বিপাকে কিংবা সঙ্কটে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সবসময়ই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। বন্যাকবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে।

 

তানভীর হুদা বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় যেভাবে বন্যার প্রাদুর্ভাব কারনে ও কয়েকদিনে টান বৃষ্টির কারনে মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ ৬৪ কিলোমিটার বেরিবাদের মুল রাস্তার বিভিন্ন যায়গায় ভাংগন দেখা দিয়েছে। গতকাল ছাত্র জনতা স্বেচ্ছাশ্রমে কিছুটা মেরামত করেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেরিবাদ রক্ষায় দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন, চাদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি গেলাম সারোয়ার মজুমদার, সহ সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যা, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, পৌর যুবদল নেতা রহিমউদ্দিন মোল্লা, সুমন বেপারী, মতলব পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন, ইসলামবাদ ইউপি সদস্য আল আমিন, ফরাজীকান্দি ইউপি সদস্য ওয়ালীউল্ল্যা দেওয়ান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category