• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ফুলছড়িতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১ বৃদ্ধ আটক

Lovelu / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সৈকত জামান প্রিন্স ফুলছড়ি(গাইবান্ধা):

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে ফুলছড়ি থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ মার্চ ২০২৫) দুপুর ২টার দিকে কিসামত আলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মোছা. লামিয়া (১০) বাড়ির পাশে খেলছিল। এ সময় একই গ্রামের বিষা শেখ (৭৫) কৌশলে শিশুটিকে তার ভুট্টা ক্ষেতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের ঘটনা ঘটায় বলে অভিযোগ ওঠে।

পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

ফুলছড়ি থানার পুলিশ জানায়,ভিকটিমকে একজন নারী পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করছেন এবং তার শারীরিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, এ ধরনের জঘন্য অপরাধের যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

পুলিশ আশ্বস্ত করেছে যে, শিশুটির ন্যায়বিচার নিশ্চিতে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category