• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা সলঙ্গায় জাফর আলী স্কুলে ‘নজরুল বর্ষ’ উদযাপন শ্রীনগরে বিএনপি নেতা বাবুল বেপারীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ফুলছড়িতে নৌকা প্রতীকের প্রার্থী রিপনের উড়িয়া ইউনিয়নের ৪টি স্থানে নির্বাচনী সভা

Lovelu / ২৪৯ Time View
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা): 
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনের উপ-নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ৪টি স্থানে নির্বাচনী সভা করেছেন। হাজিরহাট, গুণভরি, কাটাদ্বারা ও মশামারী এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় উপস্থিত হলে বিপুল সংখ্যক নারী-পুরুষ মাহমুদ হাসান রিপনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় তিনি নদী ভাঙনরোধ, বালাসী-বাহাদুরাবাদঘাট টানেল নির্মাণ, ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাধ পাকাকরণ, চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা, এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সকল সুবিধা স্বচ্ছতার সহিত বাস্তবায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক  প্রতিশ্রুতি দিয়ে আগামী ১২ অক্টোবর উপ-নির্বাচনে ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category